আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

গজারিয়া ঘটনায় জড়িত ডাকাতরা বিদেশে পালিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গজারিয়া ঘটনায় জড়িত ডাকাতরা বিদেশে পালিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন ও পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আমরা আগের থেকেই জানি। তাদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে, সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর। ক্যাম্পটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

মুন্সীগঞ্জের আলু চাষিদের দুর্দশা নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সেজন্য আলুর দাম নির্ধারণ করা করা হয়েছে। এর পর হিমাগার থেকে আলু বের হচ্ছে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

গত ২২ আগস্ট জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। পরে ২৫ আগস্ট অস্থায়ী ক্যাম্প-সংলগ্ন মেঘনা নদীতে পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ ঘটনায় ২৬ আগস্ট গজারিয়া থানায় নৌ ডাকাত পিয়াসকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় নয়নের বড়ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত