আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

নিহত আবিরকে নিয়ে যা বললেন তার বাবা

নিহত আবিরকে নিয়ে যা বললেন তার বাবা

‘ওর মতো ছেলেদেরকে কারা এ পথে নিয়ে যাচ্ছে?’ এ প্রশ্ন করছিলেন শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে জঙ্গি আক্রমণের সময় পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারী আবির রহমানের বাবা সিরাজুল ইসলাম।

বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান যেন এটা বের করতে পদক্ষেপ নেয়া হয়।

সাক্ষাৎকারের সময় ছেলের কথা বলতে গিয়ে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে বেশিক্ষণ কথা বলতে পারেন নি।

সিরাজুল ইসলাম বলছিলেন, তিনি প্রার্থনা করেন বাংলাদেশের আর কোনো বাবা-মা যেন এরকম পরিস্থিতিতে না পড়ে।

‘কিভাবে কারা এই ধরণের ছেলেদের মডিফাই করে কি করছে, এ জন্য যেন পদক্ষেপ নেয়া হয়,’  বলেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, যে ছেলে তাকে নিয়ে নামাজ পড়তে যেতো, বাসায় থাকলে বাবাকে না নিয়ে খেতে বসতো না - তার যে এমনটা হবে তা তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি।

ঢাকার বসুন্ধরা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলছিলেন, তার অন্য দুই ছেলের খেলাধুলায় আগ্রহ ছিল না, কিন্তু আবির ক্রিকেট খেলতো। ভাইদের সাথে এটাই ছিল তফাৎ।

আবিরের ভাই আশিকুর রহমান বলছিলেন, আবির ধার্মিক ছিল, নিয়মিত নামাজ পড়তো, দাড়ি রেখেছিল। কিন্তু এটা অস্বাভাবিক কিছু বলে তাদের মনে হয়নি।

কিন্তু কেন চার মাস আগে আবির বাড়ি ছেড়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় - তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না পরিবারের কেউই। তারা এ নিয়ে পুলিশের কাছেও যাননি।

তবে গুলশানের ঘটনার পর যখন সংবাদমাধ্যমে খবর বের হয় যে - সচ্ছল মধ্যবিত্ত পরিবারের নিখোঁজ হয়ে যাওয়া তরুণ ছেলেদের একটি দলই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়েছে এবং এরকম আরো অনেক পরিবারের ছেলেই নিখোঁজ আছে - তখনই আবিরের পরিবার পুলিশের কাছে ব্যাপারটা জানানোর সিদ্ধান্ত নেন।

থানায় জিডি করার কয়েকদিনের মধ্যেই শোলাকিয়ার আক্রমণে ঘটনায় আবিরের নিহত হবার খবর পান তারা।

এ-লেভেলের পরই অস্ট্রেলিয়া যাবার ইচ্ছে ছিল আবিরের। কিন্তু তা সম্ভব না হওয়ায় মনক্ষুণ্ণ হয়েছিল সে - জানিয়েছেন তার বাবা ও ভাই ।

‘তাকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি করা হয়। আবিরের কথা ছিল, এই কোর্স শেষ করে অস্ট্রেলিয়ায় নয়, বরং মালয়েশিয়া যাবে। সেই আশাতেই আমরা ছিলাম,’ বলছিলেন আবিরের বাবা সিরাজুল ইসলাম।

কিন্তু চার মাস আগে হঠাৎ করে নিখোজ হয়ে যায় আবির। তার ঘরের বারান্দায় ফুলের গাছ ছিল, খাঁচায় পোষা পাখী ছিল।

যাবার আগে সে পাখিগুলো ছেড়ে দিয়ে গেছে, বলছিলেন আবিরের ভাই, আশিকুর রহমান।

আবিরের ভাই আশিকুর রহমান বলছেন, অনলাইনে আবির কি করছে সে সম্পর্কে তারা জানতেন না এবং এখন তারা বুঝতে পারছেন যে তাদের আরো সতর্ক হওয়া উচিৎ ছিল।

‘ফেসবুকে আবির কি করছে, কাদের সাথে মিশছে - সে সম্পর্কেও আমরা কিছু জানতাম না।’

শেয়ার করুন

পাঠকের মতামত