আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

উদযাপিত হলো এএনডিএসএস-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

উদযাপিত হলো এএনডিএসএস-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশের ক্লিনিক্যাল পুষ্টিবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসের (এএনডিএসএস) ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার ঢাকার একটি হোটেলে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী। এসময় তিনি অ্যাসোসিয়েশনের ৭ বছরের যাত্রা, লক্ষ্য, সদস্য পরিচিতি, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

এতে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন এএনডিএসএসের এজিএস চৌধুরী তাসনীম হাসিন এবং এএনডিএসএসের আজীবন সদস্য ড. কানিজ হাসনিন।

অনুষ্ঠানে সংগঠনটির কোষাধ্যক্ষ শাহিদা করিম ঈশিকা অ্যাসোসিয়েশনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার মহুয়া জাতির পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ পুষ্টিবিদ গড়ে তোলায় এএনডিএসএসের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এএনডিএসএসের সহ-সভাপতি সুফিয়া খাতুন হেলেনের ধন্যবাদ জ্ঞাপন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নিশাত শারমিন নিশি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত