আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভোট চাওয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ

ভোট চাওয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ

‘ভোট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যখন-তখন কল দিয়ে ভোট চায় জেলাভিত্তিক রাজনৈতিক কমিটির নেতারা। হোয়াট ইজ দিস ননসেন্স, ভাই? আমার প্রশ্ন হচ্ছে, ওইসব লোক আমাদের ব্যক্তিগত নম্বর পায় কীভাবে?...এখানে আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে, আমি আমার ব্যক্তিগত নম্বরে কল দিতে যাকে-তাকে অ্যালাও করব না, তা–ও কল দিয়ে আবার আমার সব ডিটেইল (বিস্তারিত) বলে তারা। এ জন্য হলেও আপনারা অনেক শিক্ষার্থীর বিরক্তির কারণ হওয়ায় ভোট হারাবেন। সুস্থ রাজনীতি করার অনুরোধ রইলো।’

আজ শনিবার বিকেলে ফেসবুকে এক পোস্টে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী সাবরিনা জাহান। তবে এ নিয়ে তিনি কোনো নির্দিষ্ট সংগঠন বা দলের নাম উল্লেখ করেননি।

সাবরিনার মতো আরও অনেক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন সামনে রেখে তাঁদের ব্যক্তিগত নম্বরে ফোন করে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট চাইছেন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। প্রকাশ্যে এমন অভিযোগ বেশি আসছে ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে। ছাত্রদলের এক প্রার্থী শিক্ষার্থীদের এভাবে ফোন না দিতে বিএনপির নেতা–কর্মীদের প্রতি অনুরোধও জানিয়েছেন।

আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সামিয়া আক্তার রোকেয়া হল সংসদে জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সন্ধ্যায় তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমার ফোনে একটি কল আসে চাঁদপুর জেলা বিএনপির সভাপতির পক্ষ থেকে। আমাকে বলা হলো, যেন ৯ তারিখ ছাত্রদলের প্যানেলে ভোট দিই। এখানে আমার মূল প্রশ্ন হলো—আমি আমার ভোট নিজেই দেব এবং যাকে খুশি তাকে ভোট দেব। একজন জেলা পর্যায়ের বিএনপি সভাপতি কি আমার ভোট ঠিক করে দেওয়ার অধিকার রাখেন? তাঁর কমান্ডে আমার ভোট দিতে হবে?’

তাঁর ফোন নম্বর কীভাবে একজন জেলা নেতার কাছে পৌঁছাল, সেই প্রশ্ন তুলে এই ছাত্রী আরও লিখেছেন, ‘এটি শুধু প্রাইভেসির (ব্যক্তিগত গোপনীয়তা) লঙ্ঘন নয়, বরং নারীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও এক গুরুতর ঝুঁকি। বিশেষভাবে, নারীদের নম্বর এভাবে অন্য ব্যক্তিদের কাছে সরবরাহ করা তাঁদের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রায় হুমকি।...আমার নিরাপত্তা এবং প্রাইভেসি নিয়ে আমি উদ্বিগ্ন।...আমার মনে হচ্ছে, ভোটের স্বাধীনতা এবং নারীদের ব্যক্তিগত নিরাপত্তা—দুটোই এখনই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এ ব্যাপারে ছাত্রদলের দায়িত্বশীলদের অবস্থান জানতে চাচ্ছি।’

শামসুন নাহার হল সংসদে এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে প্রার্থী হওয়া নিয়ম মনি দুপুরে ফেসবুকে লেখেন, ‘আজ সকালে আমার ফোনে একটা কল আসে, স্থানীয় বিএনপির একজন নেতা আমাকে কল দেন এবং ছাত্রদলকে যেন ভোট দিই, তার জন্য প্রেশারাইজ করেন (চাপ প্রয়োগ করেন) এবং বলেন, আমাদের উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সঙ্গে ৯ তারিখের আগে দেখা করবেন, যেন ছাত্রদলের প্যানেলকেই আমরা ভোট দিই। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কাকে ভোট দেবে না দেবে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারেন, কিন্তু ছাত্রদলের প্যানেলকেই ভোট দিতে হবে—এ সিদ্ধান্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে পারেন না। এই এখতিয়ার কি আদৌ আপনার আছে?’

এদিকে ছাত্রদলের প্যানেলের পক্ষে ভোট চেয়ে শিক্ষার্থীদের ফোন না দিতে বিএনপির নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বাংলাদেশের আপামর জনতা এবং বিএনপি নেতা–কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী যাঁরা আমাকে কিংবা আমার প‍্যানেলকে সমর্থন করছেন, আপনাদের কাছে অনুরোধ—কোনো শিক্ষার্থীকে কল করে আমাদের জন‍্য ভোট চেয়ে প্লিজ (দয়া করে) তাঁদের বিব্রত করবেন না। আমি আপনাদের আবেগ-অনুভূতি-সমর্থনের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে আপনাদের অনুৎসাহিত করছি। আমি জানি, এ দেশের আপামর জনতার দোয়া, সমর্থন ও ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে। এ সময়ে আপনাদের দোয়াই আমার ও আমাদের কাছে মুখ‍্য।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের এই প্রার্থী আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে বিরোধীরা নিজেরা কল করে আপনাকে বিব্রত করতে পারে। তাই তদন্ত করে প্রতিক্রিয়া ব‍্যক্ত করবেন—এই আশা আপনাদের কাছ থেকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আমি করতে চাই।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত