আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোস্টারের ছবি তোলায় দুই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোস্টারের ছবি তোলায় দুই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের দেয়ালে লেখা হয়েছে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’। দেয়াল লিখনটির ছবি তুলতে গেলে দুই নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন খোদ ভুক্তভোগীরা।

শনিবার বিকেলে প্রশাসনিক ভবনের মূল নাম লাল রঙ মুছে প্রতীকীভাবে নতুন নাম লেখেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতারসহ কয়েকজন কর্মকর্তা সেখানে যান। ছবি তুলতে থাকা দুই নারী শিক্ষার্থীকে থামিয়ে তাদের পরিচয়পত্র নেন এবং পরিবারকে ডাকার কথা বলেন। পরে আরও শিক্ষার্থী জড়ো হলে পরিচয়পত্র ফেরত দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমি কৌতূহল থেকে ছবি তুলতে গেলে ভিসি স্যার আমার আইডি কার্ড নিয়ে বলেন—‘তোমাদের পরিবারকে ডাকব।’ অথচ আমি দেয়ালে কোনো লেখালেখি করিনি।’

অপর ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমরা ছবি তুলে চলে আসছিলাম, তখন উপাচার্য স্যার ডেকে জেরা শুরু করেন—কারা লিখেছে, কারা জড়িত। পরে আমার বান্ধবীর আইডি কার্ড নেন ও তার ছবি তোলা হয়। রেজিস্টার যাওয়ার সময় বলেন —‘ছবি ডিলিট দিয়েছি, তবে ছবি পেতে দেরি হবে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বললেও উপাচার্য বরং নিয়োগ বোর্ডের স্বচ্ছতা নিয়ে বক্তব্য দিতে থাকেন। সংঘর্ষের দিনও কেন নিয়োগ বোর্ড চলছিল—শিক্ষার্থীদের এমন প্রশ্নে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন উত্তেজিত প্রতিক্রিয়া দেখান।

এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, প্রশাসনিক ভবনের নাম কেটে নতুন লেখা আগে কখনো দেখা যায়নি, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের এমনটা করার অধিকার নেই। তবে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘দুঃখিত। আমি কথা বলতে পারব না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত