আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

স্পিডবোট ডুবে গেল খালিয়াজুরিতে, শিশুর লাশ উদ্ধার, খোঁজ নেই আরও ৩ জনের

স্পিডবোট ডুবে গেল খালিয়াজুরিতে, শিশুর লাশ উদ্ধার, খোঁজ নেই আরও ৩ জনের

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে বাল্কহেড ও জেলে নৌকার সঙ্গে বিয়েবাড়ির স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পাঁচহাট হাওরের উন্মুক্ত জলাশয়ে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে শনাক্ত করা হয় শিশুটিকে। তার নাম ঊষামণি (৫), তিনি খালিয়াজুরী উপজেলার আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে।


এর আগে শুক্রবার দুপুরে ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটটি একটি বাল্কহেড ও একটি জেলে নৌকার সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। এতে মোছা লাইলা আক্তার (৭), সামিয়া (১১) এবং মোছা শিরিন আক্তার (১৭) নিখোঁজ হন। তাদের সবার বাড়ি খালিয়াজুরীর আন্ধাইর গ্রামে।

দুর্ঘটনার বিষয়ে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন জানান, শুক্রবার বিকেল ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে এ দুর্ঘটনা ঘটে।


খালিয়াজুরীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, 'শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। এখন পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও বাকি তিনজনের খোঁজ মেলেনি।'

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে একটি স্পিডবোট ভাড়া করা হয়। বরযাত্রীরা মৃগা গ্রামে কনের বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রার আগমুহূর্তে প্রায় ১৫ জন নারী ও শিশু স্পিডবোটে করে হাওরে ঘুরতে বের হন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ও একটি জেলে নৌকার সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়। জেলেরা নৌকায় ওঠার চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়। এতে চার শিশু নিখোঁজ ও তিনজন আহত হন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার পরপরই বিয়েবাড়িতে নেমে আসে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত