আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গণতন্ত্রের অনুপস্থিতিতে চরমপন্থীদের মাথাচাড়া: বিএনপি

গণতন্ত্রের অনুপস্থিতিতে চরমপন্থীদের মাথাচাড়া: বিএনপি

গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অনুপস্থিতিতে চরমপন্থীরা আরো বেশী মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক দিবস ঘোষণা করে ঢাকা মহানগরী বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মঙ্গলবারের ওই শোক সভায় এ অভিযোগ করে দলটি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, “আজকের এই শোক সভা নিহতদের স্বজন, পরিবারবর্গ এবং স্ব স্ব দেশের রাষ্ট্র ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। দেশের জনগণের আস্থাভাজন একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বরাবরই সকল রকমের উগ্রবাদ-সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিয়ে তা নির্মূলে কাজ করে আসছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের অনুপস্থিতিতে এই ধরনের চরমপন্থীরা আরো বেশী মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সরকারের উদ্দেশ্যে বারবার এ কথাগুলো বলেছি। কিন্তু তারা তা কর্ণপাত না করে উল্টো বিএনপিসহ বিরোধী দলকে দোষারোপ করে তাদের ওপর দমন নিপীড়ণ চালিয়েছে। এই সুযোগে প্রকৃত অপরাধীরা আরো সংগঠিত হয়ে এখন আমাদের দেশ, জাতির অস্তিত্বমূলেই আঘাত করছে, রক্তে রঞ্জিত করছে বাংলাদেশের শান্তিময় জনপদকে। যা কোনোভাবেই কাম্য নয়।”

এতে বলা হয়, “এখন সময় এসেছে-দল মতের উর্দ্ধে উঠে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে এসব উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে নির্মূল করার। দেশের সামগ্রিক অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে আহবান জানিয়েছেন তা দেশের সকল শেণী-পেশার মানুষের আকাঙ্খারই প্রতিফলন। আজকের এই শোক সভা সকল প্রকারের সন্ত্রাস, উগ্রবাদের তীব্র নিন্দা জানিয়ে তা নির্মূলে আবারো জাতীয় ঐক্যের আহবান জানাচ্ছে। একইসঙ্গে এই সমস্ত নির্মম ও নৃশংস ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।”


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত