আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

খেলা নিয়ে বিতর্ক, সুনামগঞ্জে শিক্ষার্থীদের মারামারি

খেলা নিয়ে বিতর্ক, সুনামগঞ্জে শিক্ষার্থীদের মারামারি

সুনামগঞ্জের ছাতকে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে হার-জিতকে কেন্দ্র করে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

 


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার জাউয়াবাজার কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, পাইগাঁও স্কুল ও খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার মধ্যে ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে গেলে তখন খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার কাছে পাইগাঁও স্কুলের দল হেরে যায়। উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে কলেজ ভবনের জানালার কাঁচ ভেঙে ফেলে এবং ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খরিদিচর মাদরাসা ও পাইগাঁও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত