আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

একনেকে ৭শ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৭শ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সাতশ কোটি আট লাখ টাকা ব্যয়ে নতুন পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পসমুহের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রাক্কলিত ব্যয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্প তৈরির সময় এ বিষয়টি সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

একনেক চেয়ারপারসন বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ালে বা সংশোধন করলে ব্যয় বেড়ে যায় এবং প্রকল্পের কাজ সম্পন্ন করতেও বিলম্ব হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী ব্রিফিংয়ে জানান, বেঠকে জেলা সদর ও ব্যাটেলিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকসমূহের ভৌত সুবিধাদি সম্প্রসারণসহ পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি ৮ লাখ টাকা । এর পুরোটাই সরকারি অর্থায়ন থেকে আসবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) গ্রাম এলাকায় নিরাপত্তা বিধানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। কিন্তু এ দুই বাহিনীর ব্যারাক সংলগ্ন ভৌত সুবিধাদির অভাব রয়েছে। এমতাবস্থায় আনসার ও ভিডিপি বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ৬৪টি জেলা ও ৩৯টি ব্যাটালিয়ন সদরে ব্যারাক সংলগ্ন রান্নাঘর, ডাইনিং হল ও শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২৯ জেলার ২৯টি ব্যাটেলিয়ন সদরে এসব ভৌত সুবিধাদি সম্প্রসারণ করা হবে। এতে এই দুই বাহিনীতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি হবে। যা তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

৫২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নেয়া এই প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০১৯ পর্যন্ত।

তিনি জানান, বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯২ দশমিক ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা এর আগের বছরের তুলনায় বেশি।

একনেকে অনুমোদন পাওয়া অন্য ৪টি প্রকল্প হলো- ‘বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা। বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট,কাজিপুর সিরাজগঞ্জ। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৮৭ কোটি ৪৬ লাখ টাকা। বিসিক শিল্পনগরী, ভৈরব-এর ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯১ লাখ টাকা। ‘ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিনোভেশন এন্ড এক্সপানশন (বিএমআরআই) অব দ্যা এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার এ্যাট মাধবদী, নরসিংদী’ প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা।

বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত