আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পিস টিভি বন্ধ নিয়ে বিভক্ত ইসলামী চিন্তাবিদ ও দলগুলো

পিস টিভি বন্ধ নিয়ে বিভক্ত ইসলামী চিন্তাবিদ ও দলগুলো

সরকার রবিবার পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। আর সোমবার তথ্য মন্ত্রণালয় পিস টিভির ডাউনলিংক অনুমতি বাতিল করে আদেশ জারি করে।

বিষয়টি নিয়ে বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ ও দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মত ও ভাবনা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলছেন, যে যুক্তি দেখিয়ে সরকার পিস টিভি বন্ধ করছে, সে একই যুক্তিতে ভারতের বাংলা চ্যানেল স্টার জলসা বন্ধ করে দেয়া উচিত।

আহমেদ আব্দুল কাদের কাদের বলছেন, পিস টিভি দেখে যদি কারো জঙ্গিবাদে উৎসাহ পাবার সম্ভাবনা তৈরি হয়, তাহলে সরকারের উচিত বিশ্লেষণ করে দেখা অন্য ভারতীয় চ্যানেলগুলোতে কি দেখানো হচ্ছে।

তিনি মনে করেন, স্টার জলসাসহ কয়েকটি ভারতীয় চ্যানেলে দেখানো সিরিয়ালগুলো দেখে বাংলাদেশে পারিবারিক কোন্দল বাড়ছে।

দুটি বিষয়কে কিভাবে তিনি এক করে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি বিষয়ই সমাজের জন্য একই রকম ক্ষতিকর এবং উদ্বেগজনক।

এদিকে, দেশে জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে টেলিভিশন চ্যানেল বন্ধ করা ভালো কোনো উপায় নয় বলে মত দিয়েছেন, কিশোরগঞ্জের প্রখ্যাত সোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ।

কারণ নিষিদ্ধ করার মাধ্যমে কোনো কিছুর মূল উৎপাটন সম্ভব নয়। তবে, জঙ্গিবাদ প্রতিরোধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যদি সরকার এই উদ্যোগ নেয়, তাহলে সেটিকে সমর্থন করবেন তিনি।

তবে, মাওলানা মাসুদ জানিয়েছেন, পিস টিভিতে জাকির নায়েক ইসলামের ব্যাখ্যা দেন সালাফি ব্যাখ্যা অনুসারে।

ইসলামে সালাফি ব্যাখ্যার ধরণটি কিছুটা উগ্র, এবং আইএস এর শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদী এবং আলকায়েদার ওসামা বিন লাদেন উভয়েই সালাফি মতাদর্শে দীক্ষিত ছিলেন বলে তিনি জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে জাকির নায়েক বলেছেন, তিনি কোনো দিন সন্ত্রাসকে সমর্থন করেননি। কেউ তাকে অনুসরণ করলে সেক্ষেত্রে তিনি তার সম্পৃক্ততা নাকচ করে দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত