আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শেষ হলো বিইউবিটি-বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প

শেষ হলো বিইউবিটি-বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজি, বিইউবিটিতে আয়োজিত তিন দিনব্যাপী ‘বিইউবিটি-বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প-২০২৫’ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহরিয়ার শাহরিয়ার মনজুর। এতে আরও উপস্থিত ছিলেন বিচারক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, মো. সাইফুর রহমান প্রমুখ।


বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ‘এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও গবেষণার প্রতি আগ্রহকে আরো বেগবান করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জনে সহায়তা করবে।’

তিন দিনব্যাপী এই ক্যাম্পে দেশের ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণ সেশন, হাতে-কলমে প্রোগ্রামিং অনুশীলন এবং একাধিক প্রবলেম-সলভিং কনটেস্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা শাণিত করেন।

খ্যাতিমান প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও দলগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, যা তাদেরকে আসন্ন আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫ এর জন্য প্রস্তুত করবে।

ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত হয় এক প্রবলেম-সলভিং কনটেস্ট, যেখানে অংশগ্রহণকারীরা শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ পান। সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী দশজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই ক্যাম্প দেশের তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প বিইউবিটি’র উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতিকে আরো একবার সুদৃঢ়ভাবে প্রমাণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

পাঠকের মতামত