আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস-এর ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস-এর ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ঘনিষ্ঠ বান্ধবী তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে আসে, এসব অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬৬ কোটি টাকা উত্তোলনের পরও বর্তমানে হিসাবগুলোতে প্রায় ৮৭ কোটি টাকা জমা রয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তৌফিকা করিম মন্ত্রীর প্রভাব ব্যবহার করে জামিনের তদবির, নিয়োগ-বাণিজ্য, বদলি ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। ওই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি, জমি কেনাসহ বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে অভিযোগ।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(২৬), ২(১৪) ও ১৪(১) ধারায় এসব অপরাধের যথেষ্ট প্রমাণ থাকায় তার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব অ্যাকাউন্ট স্থায়ীভাবে জব্দের আদেশ দেওয়া হয়।

আদালতের ভাষ্য, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে টাকার গতি অন্যত্র হতে পারে, যা তদন্তের স্বার্থে মারাত্মক ক্ষতিকর হতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত