আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাপার সহযোগিতায় টিকে আছে আওয়ামী লীগের স্বৈরতন্ত্র: সারজিসের দাবি

জাপার সহযোগিতায় টিকে আছে আওয়ামী লীগের স্বৈরতন্ত্র: সারজিসের দাবি

স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি- এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেটেছে। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এমনকি জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন সারজিস আলম।


দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘এনসিপির প্রতীক যদি হয়, তাহলে সেটি অবশ্যই শাপলাই হবে। আমরা এই শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এখানেও তাদের স্বেচ্ছাচারিতা চালায়, আমরা প্রয়োজনে আইনগত লড়াই করব, রাজনৈতিকভাবেও মোকাবেলা করব।’

পিআর ব্যবস্থার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে গ্রহণযোগ্য। তবে বর্তমান পরিস্থিতিতে নিম্ন কক্ষে পিআর চালু হওয়ার মতো অবস্থা নেই।’


এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত