আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈর্ষাপরায়ণ সহকর্মী অফিসে সমস্যা তৈরি করছে? জেনে নিন কী করবেন

ঈর্ষাপরায়ণ সহকর্মী অফিসে সমস্যা তৈরি করছে? জেনে নিন কী করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে, সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর জন্য অফিসের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র অনুপ্রেরণামূলক হতে পারে, তবে সেখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এরমধ্যে একটি বড় চ্যালেঞ্জ ঈর্ষান্বিত সহকর্মীদের সঙ্গে কাজ করা।

কর্মক্ষেত্রে ঈর্ষা একটি সাধারণ সমস্যা, যা বেশিরভাগ কর্মী তাদের সহকর্মীদের কাছ থেকে পেয়ে থাকেন। কারও সাফল্য বা স্বীকৃতি অন্যের মনে হীনমন্যতা তৈরি করতে পারে। এগুলো আপনার কাজকে হুমকির মুখেও ফেলতে পারে।


সব কর্মক্ষেত্রেই কিছু না কিছু ঈর্ষান্বিত সহকর্মী থাকে। তাদের জন্য চাকরি ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঈর্ষান্বিত সহকর্মীদের মোকাবিলা করতে অফিসে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ঈর্ষান্বিত সহকর্মীদের নেতিবাচক আচরণে হতাশ না হয়ে কর্তব্য পালনে মনোনিবেশ ও শান্ত থাকা  উচিত। মনোবিজ্ঞান বলে, শান্ত থাকলে তা অন্য ব্যক্তির উদ্দেশ্যকে নিরস্ত্র করে।

ঈর্ষান্বিত সহকর্মীরা গুজব ছড়াতে পারে অথবা হেয় প্রতিক্রিয়া জানাতে পারে। তাদের সঙ্গে জড়ানোর মানে হলো আগুনে ঘি ঢালা। তাই অফিস পলিটিক্স এড়িয়ে চলুন। বিনয়ের সঙ্গে নেতিবাচক কথোপকথন থেকে নিজেকে মুক্ত করুন।


ঈর্ষান্বিত সহকর্মীরা তাদের নিজস্ব অক্ষমতা সম্পর্কে অনিরাপদ থাকে বলেই অন্যকে ঈর্ষা করে। এটি মোকাবিলা করার সেরা উপায় হলো নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত