আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

উত্তেজিত জনতার রোষে পুলিশের ওপর হামলা, রেহাই পেল না গাড়িও

উত্তেজিত জনতার রোষে পুলিশের ওপর হামলা, রেহাই পেল না গাড়িও

সিলেট মেট্রোপলিটন এলাকার সুরমা গেট এলাকায় পালিয়ে আসা ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িও ভাঙচুর করে লোকজন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে। হামলায় আহতদের মধ্যে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য ছাড়াও ১০ জন রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে জানিয়েছেন, পুলিশ উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আহত পুলিশ সদস্যরা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, আটজনকে আটক করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ‍ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে দুই ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহপরান গেটে একটি দোকানের সামনে তাদের অভিভাবকরা আটকে ফেলেন। ওই সময় উভয়ের পরিবার রাগান্বিত হয়ে ঘটনাস্থলে তাদের চড়-থাপ্পড় দেন। মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামের এক ব্যক্তি। এ নিয়ে লোকজন প্রতিবাদমুখী হয়ে উঠে ফয়সল কাদেরের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জনরোষ থেকে কাদির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করে লোকজন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত