আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পিস টিভি বন্ধ ইস্যুতে বিএনপি নেতারা যা বললেন

পিস টিভি বন্ধ ইস্যুতে বিএনপি নেতারা যা বললেন

জঙ্গি ইস্যুতে সম্প্রতি বাংলাদেশে প্রচারিত পিস টিভির সম্প্রচার বন্ধ এবং এরআগে ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির র্শীষ নেতারা। তারা মনে করেন ধর্ম নিরপেক্ষ সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটা ঠিক না। তারা বলেন, বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করা ঠিক হয়নি।

এর ফলে ধর্মপ্রাণ মানুষের অনুভুতিতে আঘাত করা হয়েছে। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তের কারণে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হবে বা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে না পারার কারণে এবং জাকির নায়েকের আলাদা কোন সংগঠন না থাকায় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে ধর্মপ্রাণ মানুষ সরকারের এই সিদ্ধান্তে ভেতরে ভেতরে ঘৃণা প্রকাশ করছে ঠিকই।

এপ্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাকির নায়েকের মালিকানাধীন টিভি চ্যানেল পিস টিভির সম্পচার বাংলাদেশে কোনও ধরণের যাচাই বাছাই ছাড়া নিষিদ্ধ করা সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয়। তিনি বলেন, পিস টেলিভিশনের মাধ্যেমে জাকির নায়েক যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা উগ্রবাদ উস্কে দিয়ে উস্কানিমুলক কোনও বক্তব্য দিয়েছেন এটা আমার জানা নেই। তিনি যেসব কথা বলেছেন তা সবই কুরআন, বাইবেল, গীতা বেদসহ বিভিন্ন ধর্ম গ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন। তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমি জানি না সরকার কি কারণে এটা করেছে। এই সিদ্ধান্তের কারণে ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাবে এবং মানুষ ইসলাম ও বিভিন্ন ধর্ম সর্ম্পকে জানার যে সুযোগ ছিলো তা থেকে বঞ্চিত হবে। এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখবে না।

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন. পিস টিভি বন্ধে ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছে এটা নিশ্চিত। কিন্তু এর বহি:প্রকাশ আমরা দেখবো না একারণে জাকির নায়েকের আলাদা কোনও সংগঠন নেই। তিনি কেবল ইসলাম র্ধমের কথা বলেছেন তা নয় তিনি সকল ধর্মে বিষয়ে গবেষণামূলক বক্তব্য তুলে ধরেছেন। তিনি টেলিভিশনের মাধ্যমে ইসলাম ধর্ম নয় অন্য ধর্ম নিয়েও কথা বলছেন কিন্ত তার ওই বক্তব্যের মধ্যে জঙ্গিবাদ বা উগ্রবাদ নিয়ে কথা বলেন না। যেহেতু আলাদা কোনও সংগঠন নেই তাই পিস টিভি বন্ধের কারণে ধর্মপ্রাণ মানুষ সরকারের এই সিদ্ধান্তে ঘৃণা প্রকাশ করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত