আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সকলের সঙ্গে আলোচনা করেই ঐক্যের সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া

সকলের সঙ্গে আলোচনা করেই ঐক্যের সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পটভূমিতে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই বেগম জিয়া ঐক্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলে যাওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ফখরুল।

পাকস্থলী জনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার সন্ধ্যায় রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ শৈল্য চিকিৎসক অধ্যাপক  ডা. সানোয়ার হোসেনের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিববে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন জাতীয় নেতা। তিনি জাতির যেকোনো সঙ্কটময় মুহূর্তে সামনে এগিয়ে এসেছেন। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জাতির কঠিন সময়ে এবারও এগিয়ে এসেছেন তিনি।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদের যে ভয়াবহতা সেটা জাতির জন্য মারাত্মক হুমকি। এটাকে মোকাবেলা করার জন্য বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।এ ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণে তিনি পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ- আলোচনা শুরু করেছেন। এরই অংশ হিসেবে গতকাল (বৃহস্পতিবার) দেশের বরেণ্য কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করেছেন।’

বিএনপির এ মহাসচিব বলেন,  ‘সকল দল, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহতা কিভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারে তিনি (খালেদা জিয়া) কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার সেটারই প্রস্তুতি সভা হয়েছে। সেখানে তারা (বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবী) তাদের মতামত দিয়েছেন। সে মতামতগুলো তিনি (খালেদা জিয়া) শুনেছেন। জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই বেগম খালেদা জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রিজভী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেশ কয়েকদিন যাবৎ গুরুতর অসুস্থ্। তাকে দেখতে এবং তার শরীরের খোঁজ-খবর নিতে আমরা এখানে এসেছিলাম। আশা করছি, তিনি খুব দ্রুত সুস্থ্ হয়ে আবার দলের দায়িত্ব পালন করবেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত