আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্যবসায়ীদের ক্ষোভে ভোলায় পুড়ল পৌরসভার তিনটি গাড়ি

ব্যবসায়ীদের ক্ষোভে ভোলায় পুড়ল পৌরসভার তিনটি গাড়ি

ভোলার নতুন বাজারে পৌরসভার জমিতে করা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি গাড়িতে (ময়লা ও মালামাল পরিবহনের ট্রাক) আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। শনিবার বিকেল পৌনে ৫টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে গেছে।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান সমকালকে জানান, পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয় ক্ষতির নিরূপণের কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। আর অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার উচ্ছেদ অভিযানকারীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের কয়েকটি দোকান উচ্ছেদ করে পৌরসভার গাড়িতে তোলে। এসময় গাড়ির (ট্রাকের) উপরে রাখা দোকান ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। সংঘবদ্ধ চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে ভিড়তে দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি ৩টি পুড়ে যায়।

ঘটনার পর পরই সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ সমকালকে জানান, তারা খরব পেয়ে ঘটনাস্থলে এসেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার অভিযানের বিষয়ে পুলিশকে কিছু জানায়নি ও সহায়তাও চাওয়া হয়নি।

স্থানীয় অনেকের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যলায় ও থানার সামনে এমন ঘটনা দুঃখজনক। থানার কয়েক মিটারের মধ্যে এ এমন ঘটনায় পুলিশ এসেছে প্রায় এক ঘণ্টা পর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত