আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি হামলা: পোশাক খাতে ২৫০ কোটি ডলারের অর্ডার হাতছাড়া হওয়ার শঙ্কা

জঙ্গি হামলা: পোশাক খাতে ২৫০ কোটি ডলারের অর্ডার হাতছাড়া হওয়ার শঙ্কা

সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে আগামী মৌসুমে দুই থেকে আড়াইশত কোটি ডলার মূল্যের পোশাক তৈরির কাজ হারাতে পারে বাংলাদেশ। জঙ্গি হামলার কারণে নিরাপত্তা শঙ্কায় বিদেশি ক্রেতারা দেশে আসতে ভয় পাচ্ছেন। নির্ধারিত সময়ে পোশাক নিতে তারা অন্য কোন দেশে চলে যেতে পারেন বলে আশঙ্কা করছেন পোশাক ক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ করে বাংলাদেশের বায়িং হাউজ পরিচালনাকারীদের সংগঠনের নেতারা। ফলে এবার দুই থেকে আড়াইশত কোটি ডলার মূল্যর পোশাকের অর্ডার হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তারা। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন(বিজিবিএ) সংবাদ সম্মেলনটি আয়োজন করে।

এসময় তারা বলেন, পশ্চিমা দেশের ক্রেতারা জুলাই-আগস্টের গ্রীষ্মকালীন মৌসুমে মোট পোশাক অর্ডারের ৬০ শতাংশের অর্ডার দিয়ে থাকে এসময়ে। এখন ক্রেতারা অর্ডার দিয়ে গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাবেন। অর্ডার নেয়ার এখনই উপযুক্ত সময়। এর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার অন্য দেশে চলে গেলে এ খাতে দুই থেকে আড়াইশত কোটি ডলারের কাজ পাবে না বাংলাদেশের ব্যবসায়ীরা।

বক্তারা দাবি করছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছেন বিদেশি ক্রেতারা। গুলশানের জঙ্গি হামলায় নিহত নয়জন ইতালীয় নাগরিকই ছিলেন পোশাক ক্রেতা। ইউরোপের দেশগুলোতে এ নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এরপরেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হওয়ায় বিদেশিদের শঙ্কা আরো বেড়ে গিয়েছে।

বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান এইচ এন্ড এম বাংলাদেশ থেকে পোশাক নিতে অনীহা প্রকাশ করতে শুরু করেছেন। অনেক প্রতিষ্ঠানই বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সংকোচনের কথা ভাবছেন বলেই জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।

এ পরিস্থিতিতে উত্তরণে দল-মত নির্বিশেষে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া না গেলে এর প্রভাব হবে দীর্ঘ মেয়াদী বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি কাজী ইফতেখার হোসাইন বাবুলসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত