আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িতরা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িতরা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করা গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই এ ব্যাপারে এর বেশি কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগুন-সন্ত্রাস করে যারা সরকারকে পর্যুদস্ত করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়ে গুপ্তহত্যায় লিপ্ত হয়েছিল। তারাই টার্গেট কিলিং করছে। তবে সে প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। সরকার এগুলো মোকাবিলা করে ওভারকাম করে চলছে।

গুলশানে হত্যাকাণ্ডের পর একটি বৃহৎ রাষ্ট্র সৈন্য পাঠাতে চেয়েছিল বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ। এই প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান যে, এই রাষ্ট্র কী যুক্তরাষ্ট্র?

এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকা সৈন্য পাঠাতে চায়নি। তবে নিশা দেশাই বিসওয়াল কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তথ্য আদান-প্রদানসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা প্রয়োজন সরকার এখন সেটাই খতিয়ে দেখছে। এরপরই বলা সম্ভব হবে যে, আমেরিকার কতটুকু সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। নিজেদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তারপর সহযোগিতা চাওয়া হবে।”

গুলশান হামলার আগে বিজিবি যে সাঁড়াশি অভিযান চালিয়েছিল, এখন আবার তা চলবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ ধরনের অভিযান সব সময়ই চলে। কখনো ঘোষণা দিয়ে চলে কখনো ঘোষণা ছাড়াই চলে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো সময় অভিযান চালাতে পারে।”

‘কর্তৃপক্ষের নির্দেশেই ওসি সালাউদ্দিন গিয়েছিল’

ওসি সালাহউদ্দিন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়ার পরও ঘটনার সময় কেনো গুলশানে গিয়েছিলেন সে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে বলে মন্ত্রীকে জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসী হামলার ইঙ্গিত সরকারের কাছে সব সময়ই ছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও ওভাবেই নির্দেশনা দেয়া হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশেই ওসি সালাউদ্দিন বনানী থেকে গুলশানে গিয়েছিল। গুলশানে তার বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করছে জাতি। কেবল কিছু কিছু লোক এটার সমালোচনা করছে।”

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে সরকারের মন্তব্য জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সুনির্দিষ্টভাবে তুরস্কের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে সব ধরনের হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাই আমরা।”

ফ্রান্সের হামলার বিষয়ে মন্ত্রী বলেন, “এটা একটা গ্লোবাল থ্রেট। সন্ত্রাসীদের হামলা থেকে এখন কোনো দেশই নিরাপদ নয়। এসব হামলা সবাইকে একজোট হয়ে মোকাবিলা করা উচিত।”


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত