আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী

দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণে বিশ্বাসী নয়। তুরস্কে সামরিক বাহিনীর অভ্যুত্থানচেষ্টা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ১১তম ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলনে যোগদান উপলক্ষে তিনি ১৪ থেকে ১৬ জুলাই মঙ্গোলিয়া সফর করেন। এই সফরের অভিজ্ঞতা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদে অর্থদাতা, মদদদাতা, প্রশিক্ষণদাতাদের ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আসেম সম্মেলনে আলোচনা হয়েছে। কেন উচ্চবিত্ত শিক্ষিতরা এ পথে আসছে তাদেরকে সকলে মিলে খোঁজে বের করতে হবে। তথ্য বিনিময় করতে হবে। এক্ষেত্রে সরকার সবকিছু করতে প্রস্তুত রয়েছে।

 প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে সন্ত্রাসী হামলার কারণে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। এ ব্যাপারে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আমায় আশ্বস্ত করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আগে মানুষ মনে করত দরিদ্র পরিবারের মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরাই বোধ হয় জঙ্গি বা সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চবিত্ত পরিবারের সন্তান, যারা ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে তারা ‍যুক্ত।

 যাদের কোনো অভাব নেই, যারা ভালো খায়, ভালো পরে তারাই এখন জঙ্গিবাদে জড়াচ্ছে। কোনো কিছুরই অপ্রাপ্তি যাদের থাকে না, তারা কেন এটা করছে, এর যৌক্তিকতা কী? কারা তাদের পেছন থেকে উসকানি দিচ্ছে? এই তরুণদের অস্ত্র দিচ্ছে কারা, অর্থ যোগান দিচ্ছে কারা, এই তথ্য সম্মিলিতভাবে খুঁজে বের করাতে হবে।’ ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে, তিনি তাদের উদ্দেশে বলেন, ‘মানুষ খুন করলে বেহেস্তের দরজা খোলে না।’

সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, আরও হামলা হতে পারে। তার এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য আছে কি না। জবাবে প্রধানমন্ত্রী জঙ্গিবাদকে বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ‘একবার যখন ঘটেছে, এরা তো বসে থাকবে না, ক্রমাগত হুমকি দিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এরই মধ্যে দেশের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। যাদের ঐক্য হওয়ার দরকার তাদের হয়েছে। যারা ‘সর্প হইয়া দংশন করে আর ওঝা হয়ে ঝাড়ে’ তাদের কথা আলাদা।

শোলাকিয়ায় ঈদের জামাতে হিন্দু ছেলে-মেয়েরাও নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। পানি দিয়ে মুসল্লিদের সহযোগিতা করেছে। এতে কি বোঝা যায় না যে, হিন্দু-মুসলিম সকলে মিলে একটা অসাম্প্রদায়িক জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে?’

 তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত জঙ্গি প্রতিরোধে গণকমিটি গঠন করা হচ্ছে। যারা মানুষ পুড়িয়ে মারছে, আগুন-বোমা সন্ত্রাস করছে, যুদ্ধাপরাধ করেছে তারা কী বলছে, তাদের কথা আলাদা। কিন্তু দেশের যেসব মানুষ ঐক্যবদ্ধ হলে সত্যিকার অর্থেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে তাদের ঐক্য গড়ে উঠেছে।’

 সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তদন্তে তাজ্জব হয়ে যাওয়ার মতো বিভিন্ন তথ্য আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে যে তথ্য আসছে, তাজ্জব হয়ে যাওয়ার মতো। তদন্ত শেষে সবকিছু বুঝতে পারবেন সবাই।’ তদন্তাধীন বিষয় নিয়ে বেশি খোঁচাখুঁচি না করার জন্যও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 তিনি জঙ্গিবাদ বিষয়ে সরকারের অবস্থানের কথাও আসেম সম্মেলনে বলেছেন বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আসেম সম্মেলনে অংশ নিয়ে আমি জঙ্গিবাদ ও উগ্রবাদের বিষয়ে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা বিশ্বনেতাদের জানিয়েছি। কেবল তাই নয়, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছি, জঙ্গিবাদ ও সন্ত্রাসে মদদদাতা, অর্থদাতা ও প্রশিক্ষণদাতাদের খুঁজে বের করতে হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত