আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৪ জন রিমান্ডে

নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৪ জন রিমান্ডে

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখার অভিযোগে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসানসহ চারজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান শুনানি শেষে  রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃত অপর আসামিরা হলেন- ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী, গিয়াসউদ্দিনের বাড়ির কেয়ারটেকার মাহবুবুর রহমান তুহিন ও শেওড়াপাড়া থেকে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম।

এর আগে রোববার দুপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর হুমায়ুন কবির আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশিসহ ২০ জন নিহত হয়। এ ছাড়া হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তাও। ওই ঘটনায় হামলাকারী জঙ্গিরা গিয়াসউদ্দিনের বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়ক, ব্লক-ই, টেনামেন্ট-৩-এর ফ্ল্যাট এ/৬ এ এবং শেওড়াপাড়ার নুরুল ইসলামের বাসা ভাড়া নেয়। হামলার দিন পর্যন্ত তারা ওই বাসায় অবস্থান করেছিলেন। হামলাকারীদের বাসা ভাড়া দিলেও নিয়ম অনুযায়ী তাদের সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য দেয়নি তারা। যেহেতু হামলাকারী হামলার দিন পর্যন্ত উক্ত বাড়িগুলোয় অবস্থান করছিলেন- তাই ওই বাড়িগুলোতে অবস্থান করে তারা হামলার পরিকল্পনা করতে পারেন। এ ছাড়া হামলাকারীদের বাসা ভাড়া দিয়ে তা গোপন করায় তারাও এই মামলার সঙ্গে থাকতে পারে মর্মে ধারণা করা হচ্ছে। তাই আসামিদের উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসামি পক্ষে আসামি গিয়াসউদ্দিনের পক্ষে অ্যাডভোকেট আরফান উদ্দিন খান এবং নুরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট সোহরাব হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদনে বলেন, আসামি  গিয়াসউদ্দিনের ওই বাড়ির মালিক হলেও দেখা-শোনার যাবতীয় দায়িত্ব ছিল আসামি আলম চৌধুরী এবং মাহবুবুর রহমান তুহিনের ওপর। তাই হামলাকারীদের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি পেশায় একজন শিক্ষক, শিক্ষকতাই তার ধ্যান-জ্ঞান। অন্যদিকে আসামি নুরুল ইসলামও একজন হাইস্কুল শিক্ষক। তিনি কোনো তথ্য গোপন করেননি।

সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুলশান হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর গত ৪ জুলাই রাতে গুলশান থানার এসআই রিপন কুমার দাস বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে গুলশান থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্তভার দেওয়া হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত