আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ময়মনসিংহের উপনির্বাচনে ২টি আসনে আওয়ামী লীগের জয়

ময়মনসিংহের উপনির্বাচনে ২টি আসনে আওয়ামী লীগের জয়

ময়মনসিংহে জাতীয় সংসদের দুটি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং। তিনি পেয়েছেন এক লাখ ৭০ হাজার ২৩৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট। ভোট পড়েছে ৫৫ দশমিক ৭ শতাংশ। হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার এই খবর নিশ্চিত করেছেন।

অন্য দিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহাম্মেদ এক লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম জাতীয় পার্টির নির্বাচন বর্জনকারী প্রার্থী সামসুজ্জামান জামাল পেয়েছেন চার হাজার ৩৭২ ভোট। ভোট পড়েছে ৫৬ দশমিক ১১ শতাংশ। গৌরীপুরের ইউএনও মর্জিনা আকতার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে আজ ভোটগ্রহণ চলাকালে অনিয়ম ও জোর করে ভোট দেওয়ার অভিযোগ দুই প্রার্থী ভোট বর্জন করেন। তাঁরা হলেন গৌরীপুরে জাতীয় পার্টির প্রার্থী সামসুজ্জামান খান ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক। দুপুর ২টার দিকে তাঁরা ভোট বর্জনের ঘোষণা দেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপনির্বাচনে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

গৌরীপুরের অন্য প্রার্থীরা হলেন আবদুল মতিন (ন্যাপ) ও মাওলানা আবু তাহের খান (ইসলামী ঐক্যজোট)। হালুয়াঘাট ও ধোবাউড়ায় অপর প্রার্থী ছিলেন সোহরাব উদ্দিন (জাপা)।

গত ২ মে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সাবেক সাংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন গত ১১ মে মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত