আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাঙালী শুধু বীরের জাতি নয়, বেঈমানেরও জাতি: সৈয়দ আশরাফ

বাঙালী শুধু বীরের জাতি নয়, বেঈমানেরও জাতি: সৈয়দ আশরাফ

মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙালি শুধু বীর নয়, বেঈমানেরও জাতি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় তিনি  মন্তব্য করেন । মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারিনি।  পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডই ঘটেছে। কিন্তু বঙ্গবন্ধুর গোটা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। শুধু তাই নয়, একটি দলকে ধংস করার চেষ্টাও চলে।

সতর্কবস্থার ওপর জোর দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি খোলাখুলি বলতে চাইছি না, কিন্তু কি বোঝাতে চাইছি তা বুঝতে পারছেন বলে বিশ্বাস করি। রাজনীতিতে নীরবতা রয়েছে। ভয় এখানেই। মনে রাখবেন, গাছের পাতা যখন নড়ে না, ঝড়ের ভয় ঠিক তখনই।  আর এ কারণেই অধিক সতর্কতার সময় এসেছে।

এসময় মন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে নিজের  ভাতা কোথায় জানতে চেয়ে বলেন, আমার টাকা কই? আমার ভাতা যদি ব্যাংকে থাকে সেটাও তো জানিনা। জানতে পারলে টাকাটা তো আরেক দুস্থ মুক্তিযোদ্ধাকে দিতে পারতাম।.


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত