আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি হামলার শঙ্কায় মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে

জঙ্গি হামলার শঙ্কায় মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে

মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে সোমবার রাতে ঢাকার পুলিশ কমিশনারের এসএমএস পাঠানোর পর ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করা হয়েছে অনেক মন্ত্রীর।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিবিসি বাংলাকে বলেছেন, তিনি পুলিশ কমিশনারের পাঠানো এসএমএস পেয়েছেন।

তিনি জানান, গত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে পাঠানো ঐ এসএমএসে জঙ্গি হামলার ব্যপারে মন্ত্রীপরিষদের সব সদস্যকে সতর্ক করে নিজের নিজের গানম্যান বা নিরাপত্তারক্ষীদের প্রয়োজনীয় নির্দেশ দেবার আহ্বান জানানো হয়।

তবে মেনন জানিয়েছেন জঙ্গি হামলার হুমকি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কারণ যারা জঙ্গি হামলা করে তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলেই তিনি বিশ্বাস করেন।

মেনন মনে করেন, এ ধরণের জঙ্গি হামলা থেকে কেবলমাত্র নিরাপত্তা বাহিনী কাউকে রক্ষা করতে পারবেনা।

বরং জনগণকে নিয়েই জঙ্গি হামলা প্রতিরোধ করতে হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মন্ত্রী জানিয়েছেন, তারাও ঐ এসএমএস পেয়েছেন এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলার সময় নাম প্রকাশ করতে চাননি তাদের অনেকেই। কয়েকজন কোনো মন্তব্যই করতে চাননি।

তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ না করলেও বিষয়টি নিয়ে এক ধরণের অস্বস্তিও তৈরি হয়েছে তাদের মধ্যে।

এদিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে ঢাকার মন্ত্রী পাড়াতেও।

তবে, একজন মন্ত্রী বলছেন, সেটির কারণ শুধুমাত্র গতরাতে পুলিশ কমিশনারের সতর্কতাসূচক বার্তা নয়।

সাম্প্রতিক সময়ে গুলশানে হলি আর্টিজান ক্যাফে এবং শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত