আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সরকার হটানোর ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

সরকার হটানোর ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর একটা ষড়যন্ত্র চলছে। আন্দোলন করে যারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে না গিয়ে যারা ভুল করেছে, তারা এখন নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সব থলের বিড়াল বেরিয়ে আসছে।
 
শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন সেতুমন্ত্রী। গত সপ্তাহে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দুটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দেওয়ার পর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “দেশের কয়েকজন পুরোহিতকে হত্যা করা হয়েছে। যারা পুরোহিত ও সেবায়েতকে হত্যা করে, বাড়িঘরে হামলা করে প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চায়, তাদের এ হীন মতলব কখনো সফল হবে না। যারা মনে করে, এসব করে শেখ হাসিনার সঙ্গে ভারতের মোদি সরকারের সঙ্গে সম্পর্কের ফাটল ধরাবে, তারা বোকার স্বর্গে বাস করে।”
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “কিছু কিছু মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বীদের নানাভাবে হুমকি দিচ্ছে। কোম্পানীগঞ্জেও দুটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তি আছে, যারা মনে করে, হিন্দুরা চলে গেলে তাদের জায়গাজমি দখল করতে পারবে। মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। সংখ্যালঘু ভাববেন না। মাথা তুলে দাঁড়ান। আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
 
ওবায়দুল কাদের আরও বলেন, “সন্ত্রাসবাদ, উগ্রবাদ শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটি এখন আন্তর্জাতিক সমস্যা। সর্বশেষ ফ্রান্সে একজন ট্রাকচালক শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইংল্যান্ডে একজন নারী সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। যারা সন্ত্রাসবাদ, উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ত, তারা বেশি শক্তিশালী নয়, তার চেয়ে বেশি শক্তিশালী জনগণ।”
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “গুলশান ও শোলাকিয়ার ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। গুলশানে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। এ সব ঘটনা আমাদের মধ্যে উদ্বেগ কাজ করেনি এটা ঠিক নয়, কিন্তু আমরা শঙ্কিত নই। আমরা বীরের জাতি। আমাদের বীরত্বের ইতিহাস আছে। আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর একটা ষড়যন্ত্র চলছে। আন্দোলন করে যারা ব্যর্থ হয়েছে, নির্বাচনে না গিয়ে যারা ভুল করেছে, তারা এখন নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সব থলের বিড়াল বেরিয়ে আসছে।”
 
উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মিলন কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। এ সময় উপজেলার প্রায় সব মন্দিরের পুরোহিত ও সেবায়েত, মন্দির কমিটির নেতারা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
পরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কবিরহাট পৌরসভা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় মন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
 
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত