আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশান হামলায় জড়িতরা শনাক্ত : ডিএমপি কমিশনার

গুলশান হামলায় জড়িতরা শনাক্ত : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করা সময়ের অপেক্ষা মাত্র। আমরা মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিসান হামলার পর ঢাকা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ডিউটির ধরন পরিবর্তন করা হয়েছে। চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি চলছে। এছাড়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জঙ্গি হামলা হবে, এই সরকার আর থাকবে না ইত্যাদি গুজব রটিয়ে একটি মহল আতঙ্ক সৃষ্টি করছে। সরকার পতনের জন্য, দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্যই এমন গুজব ছড়ানো হচ্ছে। এমন গুজবে কান না দিতে নাগরিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনটি গোয়েন্দা তথ্য আর কোনটি গুজব তা আমরাই জানাবো।

ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিরা চাচ্ছে গুজব রটিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আতঙ্ক তৈরি করা। একই কাজ করছে কুচক্রী মহলও। যারা এমন গুজব রটিয়ে আতঙ্ক তৈরি করছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা গুলশান হামলায় জড়িতদের অর্থের জোগান ও রুট খুঁজে বের করার চেষ্টা করছি। নাগরিকদের মধ্যে একটি অঘোষিত ঐক্য তৈরি হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে। এটিকে আরো এগিয়ে নিতে হবে। এটি আসলে সামাজিক সমস্যা, জাতীয় সমস্যা।’

সবাই পুলিশকে গাড়ি তল্লাশিসহ বিভিন্ন কাজে সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের শিকড় উপড়ে ফেলা হবে। আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে বের করা হবে। সব শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে।

আছাদুজ্জামান মিয়া জানান, গুলশান হামলার ঘটনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। সন্দেহভাজন অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় জঙ্গিগোষ্ঠী জেএমবি বিভিন্ন সময়ে নানা নাম দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করছে।

গুলশান হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন তাদের রুট খোঁজা হচ্ছে। আমরা উদঘাটন করতে পেরেছি কেন এই হামলা হয়েছে, কারা এতে জড়িত। হামলায় নানাভাবে জড়িতদের গ্রেফতার করা এখন সময়ের ব্যাপার মাত্র। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত