আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দুই উপাচার্যসহ পাঁচজনকে হত্যার হুমকি

দুই উপাচার্যসহ পাঁচজনকে হত্যার হুমকি

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি এসেছে।

বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়ে পৌঁছায়।

দেশে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই এই  হুমকিসংবলিত চিঠি এল।

হত্যার হুমকি পাওয়া অন্য তিনজন হলেন, গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সদস্যসচিব ডা. চন্দন দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের সমন্বয়ক শওকত বাঙালি।

জানতে চাইলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন বলেন, “কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আমার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পাঁচজনের নাম রয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”

অনুপম সেন বলেন, “দেশের জঙ্গিবাদী একটি শক্তি যখন বিভিন্ন ধরনের নাশকতায় লিপ্ত, তখন এই ধরনের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করা প্রতিক্রিয়াশীল ওই শক্তির পরিকল্পিত কর্মকা- বলে আমি মনে করছি। তবে এসব হুমকি-ধমকি দিয়ে আমাকে স্তব্ধ করা যাবে না।’

হুমকি দেয়া চিঠিতে লেখা হয়েছে- “আগামী কোরবানির ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। ৭১ সালে মীমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ঐ দিনই গরুর সাথে আপনাদেরও কোরবানি করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় আপনাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে নেয়ার নির্দেশ দেয়া গেল। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার বলেন, “চিঠিটি কারা দিয়েছে কোত্থেকে এসেছে তা আমরা তদন্ত করে দেখছি। দুজন উপচার্যসহ পাঁচজনের নিরাপত্তা নিয়ে আমরা সতর্ক আছি। এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে।”


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত