আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বজ্রপাতে সারা দেশে নিহত ১২

বজ্রপাতে সারা দেশে নিহত ১২

বজ্রপাতে দেশের ৮ জেলায় দুই শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর, মেহেরপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, শেরপুর, নেত্রকোনা, কুষ্টিয়া ও নোয়াখালী জেলায় পৃথক বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে।

বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বজ্রপাতে নিহতের ঘটনার বিবরণ

রংপুর
রংপুরে বজ্রপাতের ঘটনায় শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্ষা ইউনিয়নে মনির উদ্দিন (৫৫), শাকিল (১৫)  নামে দুইজনের মৃত্যু হয়েছে বলেন জানান পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি।

অপরদিকে জেলার পীরগাছা উপজেলার বড়দগাহ এলাকায় তিনবু চন্দ্র বর্মণ (১২) ও বিজয় চন্দ্র বর্মণ (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়। উপজেলার খরখরিরহাট গ্রামের বাদল চন্দ্র বর্মণের ছেলে তিনবু ও একই এলাকার দীলিপ চন্দ্র বর্মণের ছেলে বিজয়।

মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে আয়েমা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার  বিকেল ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। আয়োমা খাতুন গাঁড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার কৃষক কালু শেখের ছেলে।

গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ সমসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর মণ্ডল গ্রামে বজ্রপাতে মো. সজিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি চর রুহিতা এলাকার আবুল হাসেমের ছেলে।

শেরপুর
শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে জ্যোছনা মিয়া (৫৫) নামে একজন ও নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের মিয়া হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুক্রবার সকালে বিলে মাছ ধরতে গিয়ে আলম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আবদুল বারেকের ছেলে।


কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে রফিকুল ইসলাম রফিক (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মাধবপুর গ্রামের টানু মালিথার ছেলে ও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেটের পাশে মাঠে যাওয়ার পথে ইসরাফিল (৩৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। নিহত ইসরাফিল ওই এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত