আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আইএস ইহুদিদের সৃষ্টি: গণপূর্তমন্ত্রী

আইএস ইহুদিদের সৃষ্টি: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সারা বিশ্বে আইএস নামে যে জঙ্গি সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা ইহুদীর সৃষ্টি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিলদার বাসা ক্রীড়া সঙ্ঘের উদ্যোগে জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ও ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ছালেক কোম্পানির সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ ছাড়াও বক্তব্য রাখেন- বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহ জাহান, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এসএম আবুল হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্ল্যা রিপন, ইউপি সদস্য শহীদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
প্রধান অতিথি গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন আরো বলেন, দেশে জামায়াত-বিএনপি থাকবে না। কারণ অগ্নি সন্ত্রাসের কারণে এ দেশের মানুষ তাদের মনে প্রাণে ঘৃণা করে।

মন্ত্রী আরো বলেন, মিরসরাইয়ের ইকোনোমিক জোনে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে দেশে স্থাপিত বিভিন্ন ইকোনোমিক জোন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত