আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জানুয়ারিতে চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার : মাহমুদুর রহমান মান্না

জানুয়ারিতে চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার : মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জানুয়ারিতে চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ডিসেম্বরের মধ্যেই সাজা দিয়ে জেলে পাঠাবে সরকার। তখন বিএনপির কিছুই করার থাকবে না। যেমন এখনো বিএনপি আন্দোলন আন্দোলন করে কিছুই করতে পারছে না।’
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা নাগরিক ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে দিয়ে বেগম খালেদা জিয়াকে যেভাবে কাঁদিয়েছে, একইভাবে বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনাকেও কাঁদতে হবে।’
গত ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আরো বলেন, বির্তকিত নির্বাচনে স্বঘোষিত জয়ী সরকার খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়ে আন্দোলন থেকে পিছিয়ে রাখছে। অন্যদিকে মৎস কন্যার গল্পের মতো তাদের বানানো বিরোধী দল পৃথিবীতে নতুন নজির সৃষ্টি করেছে সরকারের পিছনে থেকে।’
জেলা ঐক্যর আহ্বায়ক মোফাখখারুল ইসলাম নবাবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য সবিদুর রহমান হিরু, নিউ জেনারেশন পার্টির কেন্দ্রীয় সম্পাদক নুর আলম সিদ্দিকী মামুন, জেলা ঐক্যর যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম বাবু, রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা শ্রী প্রশান্ত চন্দ্র রায় প্রমুখ।
মান্না বলেন, ‘সম্ভবনার বাংলাদেশে ৪৩ বছরের মধ্যে দুই দলের ৩০ বছরের দুঃশাসনে সকল সম্ভাবনা আজ মৃত প্রায়। এখন আর বিএনপি আওয়ামী লীগ দেশ গড়ার লড়াই করে না। তারা নিজেরা সারাদেশে নিজেদের মধ্যে অধিপত্যের লড়াই করছে।’
তিনি বলেন, ‘গত ৬ বছরে ক্ষমতাশীন আওয়ামী লীগের মধ্যে গোলাগুলি করে অন্তত ৫৬ জন মারা গেছে। শিক্ষাঙ্গণ আজ তাদের হাতে জিম্মি। সবক্ষেত্রেই ঘুষ, দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, হত্যা সন্ত্রাসে ছেয়ে গেছে। এখন মানুষ এই দুই দলের কাছে কেউই নিরাপদ নয়। এজন্যই দেশে তৃতীয় শক্তি হিসেবে বিকল্প প্লাটফর্ম দাঁড় করানো প্রয়োজন।’এসময় তিনি সরকারের হলমার্ক, ডেসটিনি, ব্যাংক ডাকাতি, পদ্মা সেতু কেলেঙ্কারীসহ বিভিন্ন ইস্যুতে সমালোচনা করে বক্তব্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত