আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়ণগঞ্জে বিয়ে বাড়িতে প্রেমিকের হামলা-সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জে বিয়ে বাড়িতে প্রেমিকের হামলা-সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিয়ে বাড়িতে কনের সাবেক প্রেমিক ও তার দলবলের হামলায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সংঘর্ষে ভাঙচুর করা হয় গোপালদি পৌরসভার মেয়রের গাড়ি। প্রায় একঘণ্টা অবরুদ্ধের পর পুলিশ তাকে উদ্ধার করে।

জানা গেছে, গোপালদি পৌরসভার মেয়র এম এ হালিম শিকদারের মামাতো ভাই রামচন্দ্রদী গ্রামের দুলাল মিয়ার সঙ্গে বিশনন্দী গ্রামের রিপন মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয় শুক্রবার দুপুরে।

তবে বিয়ের আগে দুপুর ১২টার দিকে সোনিয়ার সাবেক প্রেমিকা বিশনন্দী গ্রামের রুহুল ও তার সহযোগি রনিসহ ১০ থেকে ১২ জন গিয়ে বিয়ে বন্ধ রাখতে বলে।

এ পরিস্থিতিতে দুপুর ২টার দিকে বরপক্ষ চলে আসে, যেখানে মেয়র হালিম শিকদারও উপস্থিত ছিলেন। বিয়ের পর বিকেল ৩টার দিকে আবারও হুমকি দেওয়া ওই প্রেমিক। এক পর্যায়ে সে তার লোকজন নিয়ে হামলা করে।

এ সময় কনে ও বরপক্ষের লোকজনদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। অবরুদ্ধ করে রাখা হয় মেয়রকে। ভাঙচুর করা হয় মেয়রের গাড়িসহ কনের বাড়িতে থাকা বিয়ের আসবাবপত্র ও অন্য জিনিসপত্র।

কনের বাবা রিপন মিয়া জানান, সকালে রনি ও রুহুলসহ আরও কয়েকজন এসে বিয়েতে বাধা দেয়। পরে দুপুরে বরপক্ষ আসলে বিয়ে পড়ানো হয়। কিন্তু এর পরেই শুরু হয় হামলা।

সংঘর্ষে পুলিশের কনস্টেবল হুমায়ূনসহ স্থানীয় মনির, কাউসার, আউয়াল, হক মিয়া, জজ মিয়া, শামীমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্যের আহতের খবর জানা গেলেও তাদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বিকেল ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত