আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিচারক ও আইনজীবীদের হত্যার হুমকি

বিচারক ও আইনজীবীদের হত্যার হুমকি

জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, আইনজীবীসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা এবং বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কাফনের কাপড়সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে।

ডাকযোগে পাঠানো হুমকি সম্বলিত এমন একটি চিঠি বুধবার (১০ আগস্ট) জেলা ও দায়রা জজ আবদুর রহিম পেয়েছেন।

চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) তিনি জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-৫৪০।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘটনা যাই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সেই চিঠিতে বলা হয়েছে, ‘মোঃ রহিম, থানায় সাধারন ডায়েরী করিয়া লাভ নেই। থানার পুলিশ কোনদিন নিরাপত্তা দিতে পারিবেনা। পুলিশকে আমরা মুল্য দেইনা। পুলিশের কোন উন্নত প্রশিক্ষন নেই। জয়পুরহাটে যে কয়টা পুলিশ আছে তাহা ধুলার মত উড়ে দিব। আপনি অতি শীঘ্রই বদলী হইয়া অন্যত্র চলে যান তাছাড়া রক্ষা পাবেননা।’

হাতে লেখা ওই চিঠিতে জয়পুরহাটের আদালত ভবন, জেলা ও দায়রা জজ আদালত, এডিশনাল আদালত, পারিবারিক জজ আদালত, বার সমিতি, ডিসি অফিস, পুলিশ লাইন, র‌্যাব অফিস, বিজিবি ক্যাম্প, থানা, আওয়ামী লীগ অফিস, শিক্ষা অফিস, মন্দির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁসহ বেশ কিছু সরকারি ভবন হাইড্রোজেন বোমা ও আত্মঘাতি হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া নারী বিচারক, ৪০ জন আইনজীবীসহ জেলার বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান চিঠির বিষয়টির গুরুত্ব খতিয়ে দেখছে পুলিশ। এখনই কিছু বলা যাবেনা। তবে পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই ডাকযোগে একই ধরনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সে সময় প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছিল।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০০৩ সালে কালাই উপজেলার বেগুনগ্রাম পীরের আস্তানায় ৫ খাদেমকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই মামলার বিচার কাজ চলছিল আদালতে এসময় বিচারককে চিঠিতে হুমকি দেওয়া হয়। তিনি বলেন, চিঠিতে ঢাকার কল্যাণপুরে তাদের ৯ সদস্যকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বলা হয় হাইড্রোজেন বোমা এবং আকাশপথে হামলা করা হবে। তবে এ ধরনের হুমকি নিছক প্যানিক সৃষ্টি করার জন্য করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে উড়ো চিঠির খবরে জেলার সর্বত্রই আতংক বিরাজ করছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত