আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘মোশতাক জিয়া এরশাদ খালেদা একই কাতারের: নাসিম

‘মোশতাক জিয়া এরশাদ খালেদা একই কাতারের: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মোশতাক, জিয়া, এরশাদ, খালেদা জিয়া- একই কাতারের লোক। তারা পরাস্ত হয়েছে একাত্তরে। এই শক্তি আবার খালেদা জিয়াকে নির্ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগ ঘোষিত মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে এ  আলোচনা সভার আয়োজন করা হয়।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পচাত্তরের ১৫ আগস্ট আমরা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিলাম। তাই জাতির জনককে রক্ষা করতে পারিনি। সেই আঘাত আবার আসতে পারে। তাই যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

 তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করা। এই নির্বাচনে জয়লাভ করতে পারলে খালেদা জিয়ার বিএনপি আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

 তিনি আরো বলেন, শেখ হাসিনা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। তাই চূড়ান্ত বিজয়ের জন্য খালেদা জিয়াকে পরাস্ত করার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুত থাকতে হবে।

 স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল চিন্তা-ভাবনায় দীক্ষিত হয়ে আজকের তরুণরা জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। বিপথগামী তরুণদের মাঝে ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

 আলোচনা সভায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে পথ দেখিয়েছিল।

 সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত