আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এসেছিল

রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এসেছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, অনেকের রক্তচক্ষু উপেক্ষা করে এই মামলায় রায় দিয়েছিলেন বিচারক।
তিনি বলেন, ‘ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পরিপ্রেক্ষিতে যাদের নৃশংসভাবে হত্যা করেছিল…সেই ঘটনায় বিচারের পথ খুলে গেল। এখানে খেয়াল করবেন সাক্ষী ছিল না, কত কষ্ট করে আমাদের একজন জেলা জজ মরহুম কাজী গোলাম রসুল তখনকার রক্তচক্ষু উপেক্ষা করে রায় দিল। এরপর হাইকোর্টে ডেথ কনফারমেশনের জন্য প্রতিকূলতা ছিল। এটা আমি আর বলতে চাচ্ছি না। এটার ডেট ফিক্স করা, বেঞ্চ গঠন করা এটা একটা নাটক ছিল।’

সোমবার প্রথমবারের মতো বিচার বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবস অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রের যেকোনো ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে মন্তব্য করে প্রধান বিচারপতি আরো বলেন, ‘বিচার বিভাগ কোনো দিনই পিছপা হবে না। যেখানে অন্যায় দেখেছে সেখানে হস্তক্ষেপ করেছে।’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, জেল-জুলুম, ছেলে-মেয়ে, পরিবার, আত্মীয়-স্বজন সব ছেড়ে এত আত্মত্যাগের পরও তাকে কতিপয় বিপদগামী সৈন্য এ রকম হত্যা করতে পারে… যাই হোক শুধু তাকে হত্যা করা হলো না, হত্যাকারী যারা তাদের রক্ষার জন্য তৎকালীন সরকার ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করেছিল এবং তাদের পুরস্কৃত করা হয়েছিল।

প্রধান বিচারপতি বলেন, আপনারা খেয়াল করবেন বিচার বিভাগ শুধু বঙ্গবন্ধু হত্যা মামলা নয়, আমরা জেলহত্যা মামলারও রায় দিয়েছি। ৮ম, ৫ম, ১৩তম সংশোধনী বাতিল করে রায় দিয়েছি। শেষ পর্যন্ত ১৬তম সংশোধনী যেটা বিচারাধীন আছে সেটা নিয়ে কথা বলবো না।

শেয়ার করুন

পাঠকের মতামত