আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার। এবার গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার, জিপিএ-৫ দুটোই বেড়েছে।

দেশের আটটি সাধারণ এবং মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৫ দশমিক ১০ শতাংশ বেশি। এছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। যেখানে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এবার ১০ বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডেও এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন। গতবার পেয়েছিলেন ৩৪ হাজার ৭২১ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ জন।

গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুনে।

শেয়ার করুন

পাঠকের মতামত