আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

সরকারি জমিতে অনুপ্রবেশ, মাটি কাটা ও সরকারের কাজে বাধা দানের অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় আদালত বসুন্ধরা গ্রুপের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, এই মামলায় জামিন নেওয়ার সময় আপনারা আদালতকে মিস গাইড করেছেন। এটা কি উচিত হয়েছে। আহমেদ আকবর সোবহানকে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার শফিক আহমেদ, আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

মামলা সূত্রে জানা যায়, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ এপ্রিল সরকারি জমিতে অনুপ্রবেশ, মাটি কাটা ও সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগ ওঠে। এই ঘটনায় একই বছরের ১৩ মে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর ইউনিয়ন তহশিলদার মোখলেসুর রহমান খান বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।

মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের জিএম আবিদ হোসেন, এজিএম নূরে আলম সিদ্দিকী, সিনিয়র কর্মকর্তা (প্রশাসন) মাসুম হোসেন, কর্মকর্তা মোহাম্মদ মালেক ও বসুন্ধরা গ্রুপের ভূমি কর্মকর্তা ফারুক হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।

সেই মামলায় এতোদিন জামিনে ছিলেন আহমেদ আকবর সোবহান। আদালত তখন জামিন দিয়ে রুল জারি করেন। পরে এই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন সোবহান। আজ সেই আবেদনের ওপর শুনানি হয়।

শুনানি শেষে এই মামলায় পূর্বে জারি করা রুল খারিজ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমকে আট সপ্তাহের মধ্যে গাজীপুরের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।  

শেয়ার করুন

পাঠকের মতামত