আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয়, আ’লীগ নেতারা জড়িত: মির্জা ফখরুল

বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয়, আ’লীগ নেতারা জড়িত: মির্জা ফখরুল

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত নয়, আওয়ামী লীগ নেতারা জড়িত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।’

স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্রহীনতা চলছে। জঙ্গিবাদের যে ভয়াবহ একটি দানব দেশকে গ্রাস করতে চলেছে, জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে এটাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।’

তিনি বলেন,‘ জঙ্গিবাদকে তারা (সরকার) নির্মূল করতে চায় না। এটাকে (জঙ্গিবাদ) তারা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চায়। এটা এখন পরিষ্কার।এজন্য তারা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ ক্রমশই বেড়ে চলেছে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু, ইয়াসীন আলী, লিটন মাহমুদ ও সাহাবুদ্দিন মুন্না এসময় উপস্থিত ছিলেন।

২২ আগস্ট সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত