আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি দমনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ

জঙ্গি দমনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ

জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশ ও ভারতের মধ্যে জঙ্গিবাদ সম্পর্কিত তথ্য বিনিময়ের জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের্ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এবং দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 হাসানুল হক ইনু বলেন, তথ্য বিনিময়ের জন্য শিগগিরই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে আমরা সম্মত হয়েছি। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

 তিনি বলেন, রাজনৈতিকভাবে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবিলা করতে হবে। এ কাজ কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর নয়। সঠিক তথ্যের যথাযথ প্রাপ্তি নিশ্চিত করা গেলে বিশ্ব থেকে সন্ত্রাসবাদ ও মৌলবাদ হটানো যাবে।

 স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গিবাদের পেছনে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ইন্ধন রয়েছে। এসব ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএসের কোনো যোগাযোগ নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশে ব্লগার ও অধিকারকর্মীদের ওপর ৪৩টি হামলায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা ছিল। গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, ৯০ শতাংশ নৃশংস হামলা বিএনপি-জামায়াত ঘটায়।

 তথ্যমন্ত্রী জানান, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ করবে। ভবিষ্যতে ইতিহাস বিকৃতি ও মিথ্য প্রচার রোধে এসব সহায়তা করবে।

 সন্ত্রাস ও মৌলবাদ ধ্বংসের মাধ্যমে নতুন বাংলাদেশ ও দেশের ইতিহাস আবিষ্কারের অঙ্গিকার করেন মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগ করা ৮ হাজার ভারতীয় সেনা সদস্যকে স্বীকৃতি দিতে দিল্লিকে তাদের বিস্তারিত পরিচয় জানানোর অনুরোধ করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত