আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন বছরেই খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুরু

নতুন বছরেই খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুরু

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী বছরের শুরুতেই খুলনা-কোলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুক্রবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে অ্যাসোশিয়েশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার শ্রিংলা।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বেনাপোল পেট্রপোল ব্যবসায়ীদের জন্য একটি উপযুক্ত পয়েন্ট। বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের ট্রেডকে ফেসিলিটেড করতে উভয় দেশ একসঙ্গে কাজ করছে। বাংলাদেশি ছোট বড় সব ধরনের ব্যবসায়ীদের পাঁচ বছরের ভিসা প্রদান করা হবে অচিরেই।

এ সময় দুই দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন অ্যাসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। 

পরে হাইকমিশনার বেনাপোল রেলওয়ে স্টেশন ও কাস্টমস চেকপোস্টে, ইমিগ্রেশন ও আইসিপি চেকপোস্ট পরিদর্শন করেন।

চেকপোস্ট পরিদর্শন শেষে হাইকমিশনার বেনাপোলের ওপর ভারতীয় ইন্টিগ্রেটেডে চেকপোস্টে বন্দর ও কাস্টমস স্টেশনে যান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতীয় কাস্টমসের সহকারঈ হাইকমিশনার প্রলামা। বেনাপোল বন্দর, চেকপোস্ট, রেলস্টেশনসহ তার পরিদর্শনস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেস উকাই, সেকেন্ড সেক্রেটারি শিশির কুঠারি, রেলওয়ে অ্যাডভাইজার দিবেঞ্জন রায়, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাস্টমস কমিশনার জামাল হোসেন, অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন, যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত