আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

টানা বর্ষণে বিপর্যস্ত দেশ

টানা বর্ষণে বিপর্যস্ত দেশ

রোববার ভোর থেকে টানা ভারি বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

বরিশাল : রোববার ভোর থেকে টানা আট ঘণ্টার বৃস্টিতে ভাসছে বরিশাল মহানগরী। পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।  নগরীর সবকটি সড়ক থেকে শুরু করে একাধিক স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, আফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের গেজ রিডার আব্দুর রহমান রাইজিংবিডিকে বলেন, গত ২৪ ঘণ্টায় কীর্তনখোলা নদী ছাড়াও সুগন্ধা, কালাবদর, সন্ধ্যা, পায়রা, তেতুলিয়াসহ বেশ কয়েকটি নদীর পানির বৃদ্ধি পেয়েছে।

বাগেরহাট : টানা বৃষ্টিতে পৌর শহরসহ জেলার নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে চিতলমারীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে দুই সহস্রাধিক চিংড়ি ঘের। বিপুল পরিমাণ গাছপালা ও বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে কয়েক কিলোমিটার বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস সালাম রাইজিংবিডিকে বলেন, প্রবল বৃষ্টিতে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ বিঘ্ন ঘটেছে।

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা চিন্ময় পাল ও সুমন কোটাল বলেন, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে দারুণ অসুবিধা হচ্ছে।

ফেনী :  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনীর পরশুরামে মূহুরী নদীর ৩ স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে মূহুরী নদীর বেড়িবাঁধে প্রায় ৪০০ ফুট ভেঙ্গে গেছে।

দক্ষিণ শালধর গ্রামের আবদুল মমিন রাইজিংবিডিকে  জানান, কয়েকশ পুকুর, ফসলি জমি বন্যার পানিতে ভেসে গেছে। ফেনী-পরশুরাম সড়কের ঘনিয়া মোড়া থেকে ফুলগাজী বাজার পর্যন্ত অংশে পানি থাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া : দুদিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। শহরসহ উপজেলার বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী : জেলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। জেলার নিম্নাঞ্চলের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।

এদিকে স্থানীয় নদী বন্দরে ২ ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অনুকুলে না আসা পর্যন্ত জেলার অভ্যন্তরীণ নৌরুটে ৬৫ ফুটের নিচে সকল নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত