আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এসপি বাবুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন রাষ্ট্রপতি

এসপি বাবুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন রাষ্ট্রপতি

এসপি বাবুল আক্তারের পদত্যাগ কার্যকর কিংবা চাকরিতে যোগাদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইলটির রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে ফিরে এ বিষয়ে তার সিদ্ধান্ত দিবেন। তিনি কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সে ব্যাপারে রাষ্ট্রপতির কাছে সুপারিশও করতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে আসার পর বিষয়টি তার কাছে উপস্থাপন করা হবে। তিনি পুরো বিষয়টি বিবেচনা করে একটি সিদ্ধান্ত দিতে পারেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর চাকরিতে চাইলেই যে কেউ যেকোনো সময়ে পদত্যাগ করতে পারেন না। আবার একবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি আবার চাইলেই চাকরিতে ফিরতে পারেন না।

এদিকে সূত্র জানায়, বাবুলের ভাগ্যে শেষ পর্যন্ত কি হবে এই জন্য অপেক্ষা করতে হবে। কারণ তার স্ত্রী মিতু হত্যাকা-ের শিকার হওয়ার পর বাবুল আর চাকরিতে নিয়মিত হননি। অনুপস্থিত ছিলেন। একপর্যায়ে মিতু হত্যার ঘটনার ব্যাপারে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসা থেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করে। ওই সময়ে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া হয় বলে তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। যদিও এ ব্যাপারে বাবুল নিজে মিডিয়ার কাছে মুখ খোলেননি। বাবুল বর্তমানে তার শ্বশুরের বাসায় অবস্থান করছেন। তিনি তার চাকরিতে যোগ দেওয়ার জন্য পুলিশের সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
এর আগে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, বাবুলকে যখন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওই সময়ে তিনজন ডিআইজি তাকে মাহমুদা হত্যায় বাবুলের জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ দেন ও তাদের কাছে এ ব্যাপারে সব প্রমাণ রয়েছে বলেও জানান। তখন তারা তাকে প্রস্তাব দেন, তিনি পুলিশ বাহিনী থেকে অব্যাহতি নিতে হবে স্বেচ্ছায় এই জন্য পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ না করলে তাকে মাহমুদা হত্যার ঘটনায় জড়িত হতে হবে। তার সামনে দুটি বিকল্পের মধ্যে একটি তাকে বেছে নেওয়ার জন্য বলা হলে তিনি পদত্যাগের পক্ষেই সম্মতি দেন। সেই হিসাবে তার পদত্যাগপত্র নেওয়া হয়।

সূত্র জানায়, বাবুলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে সরকারের ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে পুলিশ। এনিয়ে এর আগে সচিবালয়ে একটি বৈঠকও হয়েছে। ওই বৈঠকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে বাবুলের ভূমিকা ও তার ব্যাপারে কি করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত শিগগিরই কার্যকর করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত