আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘স্বাধীনতা পদক’ চায় ছাত্রলীগ

‘স্বাধীনতা পদক’ চায় ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। কাজেই যে সংগঠনের হাতে আমাদের পতাকা এসেছে সেই ছাত্র সংগঠনকে দেশের রাষ্ট্রীয় সবোর্চ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ দিতে হবে। পদক পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শাখা সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে ছিলেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

সোহাগ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে যখন ৬ দফা ঘোষণা করেন, তখনো মুখ্য ভূমিকা পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়েও ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। পরবর্তীতে ৭০’র নির্বাচন সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। সব জায়গায়তেই ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে দেশ স্বাধীনতা হওয়ার পর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে। আজকে সময়ের দাবি- সারা বাংলার ছাত্র সমাজের দাবি বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পদক প্রদান করা হোক। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি।’

শেয়ার করুন

পাঠকের মতামত