আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চট্টগ্রামে অ্যামোনিয়ার ট্যাংক বিস্ফোরণ, গ্যাসে অসুস্থ্য ৫৫

চট্টগ্রামে অ্যামোনিয়ার ট্যাংক বিস্ফোরণ, গ্যাসে অসুস্থ্য ৫৫

চট্টগ্রামের আনোয়ারায় একটি সার কারখানার অ্যামোনিয়া সংরক্ষণের ট্যাংক বিস্ফোরণে আশপাশে বিশাল এলাকা জুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে বহু মানুষ রাতে অসুস্থ হয়ে পড়ে। সেখানকার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন রাত তিনটে পর্যন্ত ৫৫ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানিয়েছেন রাত দশটার দিকে ঘটনাটি ঘটেছে। মানুষজন মূলত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছিলেন। ঘটনাটি ঘটেছে কর্ণফুলী নদীর পারে ডাই অ্যামোনিয়াম ফসফেট নামের একটি সার কারখানায়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক দোলন আচার্জি জানিয়েছেন সার কারখানাটির অ্যামোনিয়া সংরক্ষণের বিশাল ট্যাংকটিতে

দুশো টনের মতো তরল অ্যামোনিয়া সংরক্ষিত ছিলো। বিস্ফোরণে তা গ্যাস আকারে বাতাসে ছড়িয়ে পড়ে।

কারখানার ২৫ জন কর্মচারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। ততক্ষণে মধ্যে গ্যাস খুব দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকাগুলোতে।

নদীর অপর পারে পতেঙ্গা ও হালিশহর পর্যন্ত এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে বলে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

মাইকিং করে আশপাশের এলাকার মানুষজনকে সরে যেতে বলা হয়। এক পর্যায়ে মানুষজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে ছড়িয়ে পড়া তরল অ্যামোনিয়ায় পানি দিয়ে গ্যাস ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা হয়েছে রাতভর।

এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে মি উদ্দিন। তবে পানির সাথে তরল অ্যামোনিয়া আশপাশের নালায় মিশে গেছে বলে জানিয়েছেন মি আচার্জি। যাতে কাছেই থাকা কর্ণফুলী নদীতেও তা মিশে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।

সেখানে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসেরও বেশ কজন অসুস্থ হয়ে পরেন। কারখানাটিতে এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে সে বিষয়ে রাতে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তে রাতেই তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকাল দশটায় তাদের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত