আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি নেতাকর্মীদের মায়া-কান্না জনগণ বিশ্বাস করে না: মায়া

বিএনপি নেতাকর্মীদের মায়া-কান্না জনগণ বিশ্বাস করে না: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া জঙ্গি পোষেন, দুধ-কলা দিয়ে তাদেরকে লালন-পালন করেন। গণমাধ্যমের সামনে বিএনপি নেতাকর্মীদের এসব মায়া-কান্না জনগণ এখন আর বিশ্বাস করে না। 

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ছেংগারচর পৌরসভার উদ্যোগে আয়োজিত ডায়াবেটিকস রোগীদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

এ সময় তিনি বলেন, দেশে জঙ্গি হামলা, বাংলা ভাইয়ের উত্থান, সারাদেশে সিরিজ বোমা হামলাসহ ২১ আগস্টের গ্রেনেড হামলা সবই সংঘটিত হয়েছে হাওয়া ভবনের তত্ত্ববধায়নে। জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয়দাতা বিএনপি। তাদের নেত্রী খালেদা জিয়া। এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এসব বিষয় জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে।

মায়া চৌধুরী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেশে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের জন্ম দিয়েছেন। এ অপশক্তি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে জঙ্গি হামলাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদের মূল উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছে তা সকল অপশক্তিকে রুখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

অনুষ্ঠানে লিভিং আর্টের উদ্যোগে ৩০০ ডায়াবেটিকস রোগীদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত