আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে মোস্ট ওয়ান্টেড তামিমসহ নিহত ৩

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে মোস্ট ওয়ান্টেড তামিমসহ নিহত ৩

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। তামিমের সঙ্গে নিহত অন্য দুই জঙ্গির সম্ভাব্য নাম ইকবাল ও মানিক।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এ অভিযান শুরু হয়।
স্থানীয়রা জানান, পাইকপাড়ার দেওয়ান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাড়িটির মালিকের নাম নূরউদ্দিন দেওয়ান।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পাশাপাশি নারায়ণগঞ্জের পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ওই বাসাটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে। এ সময় বাসায় অবস্থানরত জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। এক পর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড হামলা করে। প্রায় ১ ঘণ্টা ধরে গোলাগুলির পর সেখানে মৃত অবস্থায় তিনজনকে দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাসা থেকে ১টি পিস্তল, ১টি পয়েন্ট টুটু রাইফেল, ৬টি হ্যান্ড ইপ্রোভাইজ গ্রেনেড (দেশীয় তৈরি গ্রেনেড), বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বইসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জেএমবি নেতা তামিম আহমেদ চৌধুরীর সঙ্গে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর যোগাযোগ ছিল। কানাডার প্রবাসী তামিম আহমেদ চৌধুরী দুই বছর আগে দেশে ফিরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তার সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের সরাসরি যোগাযোগ হয়। মূলত, তামিম ও জিয়া গুলশান-শোলাকিয়ায় হামলার মূলপরিকল্পনাকারী।

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকে পুলিশ তাদেরকে খোঁজ করছিল। তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য পুলিশ পৃথকভাবে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে। তামিমের বাড়ি সিলেটের বিয়ানি বাজার। নারায়ণগঞ্জের পাইক পাড়ার অভিযানে তামিমসহ তিনজন নিহত হলেও সেখানে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক নেই বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত