আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে ঈদের ছুটি ৫ দিন

বাংলাদেশে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদের সরকারি ছুটি সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।
জানা গেছে, এবার ১২ সেপ্টেম্বর (সোমবার) সম্ভাব্য ঈদুল আযহা ধরে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে রবি, সোম ও  মঙ্গলবার। এছাড়াও ৯ ও  ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। সে হিসাবে ঈদের ছুটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার ঈদের পর প্রথম কার্যদিবস শুরু হবে।

এদিকে পাঁচ দিনের ছুটি হলেও তেমন ব্যাংকিং খাতের লেনদেনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, শুক্র ও শনিবারসহ মোট পাঁচ দিনের ছুটি হলেও ১০ সেপ্টেম্বর (শনিবার) শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় প্রয়োজনে বিশেষভাবে ব্যাংক খোলা রাখা হবে। ফলে কর্মকর্তা-কমচারী ও শ্রমিকদের বেতন বোনাস প্রদানে সমস্যা হবে না।

বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান বলেন, রোজার ঈদে গ্রামের বাড়ি যায়নি। তাই এবার কোরবানির ঈদে গ্রামের বাড়ি সিলেট যাবো। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে বাসের টিকিট কেটেছি। এবার ঈদে ৫ দিন ছুটি রয়েছে তাই বাড়তি ছুটি প্রয়োজন হয়নি।

এদিকে জানা গেছে, এবারের ঈদে দীর্ঘ ছুটির কারণে ইতোমধ্যে দেশের পর্যটন কেন্দ্রের হোটেল ও মোটেলগুলোতে বুকিং শুরু হয়েছে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিনের ছুটির ফাঁদে পড়েছিল দেশ। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে ওই ছুটি ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। তবে বেশিরভাগ সরকারি ছুটি বৃহস্পতি ও রোববার হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টানা ছুটির কবলে পড়ছে দেশ।

শেয়ার করুন

পাঠকের মতামত