আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

প্রধানমন্ত্রীকে উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ সিপিবির

প্রধানমন্ত্রীকে উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ সিপিবির

প্রধানমন্ত্রীকে উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ চ্যালেঞ্জ জানান।

শনিবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে সিপিবি নেতারা এ বিবৃতি দেন।

ঘরের মধ্যে সংবাদ সম্মেলনে ভুল, মনগড়া ও অগ্রহণযোগ্য বক্তব্য না দিয়ে প্রধানমন্ত্রীকে বা তার কোনো প্রতিনিধিকে উন্মুক্ত, প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার জন্য চ্যালেঞ্জ জানানো হয় সিপিবির পক্ষ থেকে।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষার আন্দোলন চলছে। এই আন্দোলন শুধুমাত্র আবেগনির্ভর নয়। যুক্তির ওপর ভর করেই দেশবাসীর সমর্থনে এই আন্দোলন গড়ে উঠেছে এবং অগ্রসর হচ্ছে। রামপাল প্রকল্প বাস্তবায়িত হলে যে সুন্দরবন ধ্বংস হবে, তা যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তথ্যভিত্তিক যুক্তি খণ্ডন না করে সুন্দরবন ধ্বংসের পথে হাঁটার কথাই বলেছেন। সুন্দরবন রক্ষার আন্দোলনের যৌক্তিকতা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী গায়ের জোরে রামপাল প্রকল্প বাস্তবায়নের কথা বলেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বামপন্থীদের সম্পর্কে বিষোদগার ও কুৎসা করেছেন। বামপন্থীদের সম্পর্কে তার মন্তব্য অসত্য এবং বাস্তবতার পরিপন্থী। যুগে যুগে বামপন্থীরা আদর্শিক দায়বোধ থেকেই নানা নির্যাতন সহ্য করে জনগণের স্বার্থে আন্দোলন গড়ে তুলেছে। দেশের স্বার্থে বামপন্থীরা অনন্য অবদান রেখে চলেছে-এ কথা সর্বজনবিদিত। বামপন্থীদের সম্পর্কে অসত্য ও অগ্রহণযোগ্য মন্তব্য করে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নিজেকেই প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছেন।

‘আমরা বিদ্যুৎ চাই। কিন্তু তা কোনোভাবেই সুন্দরবনকে ধ্বংস করে নয়। বিদ্যুৎ প্রকল্প রামপাল থেকে সরিয়ে অন্যত্র করা সম্ভব। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে আরেকটা সুন্দরবন বানানোর কৌশল নিশ্চয়ই প্রধানমন্ত্রীর হাতে নেই’ উল্লেখ করে সিপিবি নেতারা বলেন, আমরা সুন্দরবনও চাই এবং বিদ্যুতও চাই। সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত না করেই বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়ন সম্ভব।

শেয়ার করুন

পাঠকের মতামত