আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলিয়াস আলীর অপেক্ষায় থাকবো

শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলিয়াস আলীর অপেক্ষায় থাকবো

প্রায় সাড়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন বিএনপির তৎকালীন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস অালী। তবে এখনো স্বামীকে ফিরে পাওয়ার আশায় তিন সন্তানকে নিয়ে পথ চেয়ে আছেন স্ত্রী তাহসিনা রুশদি লুনা।

তিনি মনে করেন, সরকার আন্তরিক হলে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া সম্ভব। গুম-নিখোঁজ হওয়ায় অনেক ব্যক্তিই তো তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন। আমরাও বিশ্বাস করি ইলিয়াস আলী ফিরে আসবেন! আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় মানুষটির (ইলিয়াস আলীর) অপেক্ষায় থাকবো।

আন্তর্জাতিক গুম দিবসে এক সাক্ষাতকারে স্বামীর কথা বলতে গিয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন লুনা। তার একটাই দাবি যেকোনো কিছুর বিনিময়ে স্বামীকে ফেরত চান তিনি।

তিনি এখনো মনে করেন তার স্বামী বেঁচে আছেন, পরিবারের মাঝে আবার ফিরে আসবেন। এখন তিনি শুধু আল্লাহর ওপর ভরসা করে ইলিয়াস ফিরে আসার পথে চেয়ে রয়েছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন এম ইলিয়াস আলী। এরপর দেশব্যাপি গড়ে ওঠে তুমুল আন্দোলন। ইলিয়াসের ভালোবাসায় প্রাণ দেন সিলেটের বিশ্বনাথের বিএনপির তিন কর্মী।

তবে ইলিয়াসের সন্ধান না মিললেও সেদিন গভীর রাতে বনানীর ২ নম্বর রোডের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াসের গাড়িটি উদ্ধার করেছিল বনানী থানা পুলিশ।

স্বামী ছাড়া সংসারে গত সাড়ে চার বছর কেমন কেটেছে জানতে চাইলে লুনা বলেন, দিন যেহেতু থেমে থাকে না, সেহেতু চলছে আর কি। নিরানন্দ-ভালোবাসাহীন জীবন আমাদের কাটছে।

আবরার ইলিয়াস, শাইয়ারা নাওয়াল ও নাবিদ শাহারা (৩ সন্তান) কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, তারাও বাবার ফিরে আসবে সেই পথ চেয়ে বসে আছে। মাঝে মাঝে তাদেরকে ফিরে আসার নানা গল্প শুনাই।

প্রসঙ্গত, সর্বশেষ বিএনপির নতুন ৫০২ সদস্য বিশিষ্ট কমিটিতে তাহসিনা রুশদীর লুনাকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে তিনি কুয়েত মৈত্রী হলের সাবেক এজিএসের দায়িত্বও পালন করেছিলেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন তাহসিনা রুশদি লুনা।

শেয়ার করুন

পাঠকের মতামত