আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মীর কাসেমের রায় যথা সময়ে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মীর কাসেমের রায় যথা সময়ে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় সব আইন মেনে যথা সময়ে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘৭১ ও ‘৭৫-সালে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, তেমনিভাবে আজও এ দেশে দেশীয় ও আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে, তাই শেখ হাসিনাকে বাঁচাতে সবাইকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ এবং র‍্যাবের তৎপরতায় যথেষ্ঠ সাফল্য অর্জিত হয়েছে।’

প্রতিটি পাড়া মহল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী সর্বদলীয় কমিটি গঠনের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ল্যান্ড-বাউন্ডারি নিয়ে যে সমস্যা ছিল, তার সমাধান হয়েছে। ছিটমহলবাসী তাদের অধিকার ফিরে পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাশের উন্নয়নের প্রশংসা করেছেন। দেশের উন্নয়নকে আরও তরান্বিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা ১০ আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পংকজ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত